বেসরকারি শিক্ষক-কর্মচারীরা বছরের পর বছর ধরে নানা প্রতিশ্রুতি ও আশ্বাসের মধ্যে দিন কাটাচ্ছেন। সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত এই পেশাজীবীরা শুধু স্বপ্ন দেখেন একটি স্থিতিশীল জীবনের। কিন্তু বাস্তবতা কি তাদের সেই স্বপ্নকে পূরণ করছে? একটি সাম্প্রতিক জরিপ অনুযায়ী, আশ্বাসের ওপর ভরসা করতে গিয়ে তাদের মধ্যে দেখা যাচ্ছে নানা সামাজিক, অর্থনৈতিক ও শারীরিক সংকট।
জরিপের ফলাফল: কেমন আছেন বেসরকারি শিক্ষক-কর্মচারীরা?
একটি সাম্প্রতিক জরিপে দেখা গেছে, দীর্ঘদিন ধরে প্রতিশ্রুত স্বীকৃতি ও সরকারি সুবিধার অভাবে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জীবনমান ক্রমশ অবনতির দিকে যাচ্ছে। আগামী জুলাই-২০২৫ এর মধ্যে ভরসা পূরণ না হলে জরিপ অনুযায়ী:
১। ৫% শিক্ষকের টেনশনের কারণে মৃত্যু ঘটবে।
২। ১০% পঙ্গুত্ব বরণ করবে।
৩। ২৫% গুরুতর অসুস্থ হয়ে পড়বে।
৪। ৩০% মধ্যবিত্ত থেকে গরিব শ্রেণিতে নেমে যাবে।
৫। ১৫% চাকরির প্রতি অনীহা প্রকাশ করবে।
৬। মাত্র ১৫% শিক্ষক-কর্মচারী মোটামুটি স্বচ্ছল থাকবে।
টেনশনের কারণে ৫% মৃত্যুর কারণ কী?
দীর্ঘদিন ধরে বেতন বৈষম্য, অনিশ্চিত ভবিষ্যৎ এবং সামাজিক নিরাপত্তার অভাবের কারণে শিক্ষকরা মানসিক চাপের মধ্যে রয়েছেন। অনেকেই উচ্চ রক্তচাপ, হৃদরোগসহ বিভিন্ন মানসিক ও শারীরিক সমস্যায় ভুগে মারা যাবে। তারা পরিবারের জন্য স্থিতিশীল ভবিষ্যৎ গড়তে না পারার হতাশায় ভুগছেন।
১০% পঙ্গুত্বের কারণ
সুস্বাস্থ্য বজায় রাখার জন্য যে মানসিক প্রশান্তি দরকার, তা শিক্ষকদের নেই। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, স্ট্রোকসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগতে গিয়ে অনেকে পঙ্গুত্ব বরণ করবেন। চিকিৎসার অভাবে তাঁদের সমস্যা আরও জটিল হবে।
২৫% অসুস্থতার কারণ
সাধারণত বেসরকারি শিক্ষকদের চিকিৎসার জন্য কোনো সরকারি সহায়তা নেই। অল্প বেতনের কারণে ভালো চিকিৎসা নিতে পারবেনন না তারা। ফলে সামান্য অসুস্থতা জটিল রোগে পরিণত হবে। দারিদ্র্যের সঙ্গে লড়াই করতে করতে অনেকেই অসুস্থ হয়ে পড়বেন।
৩০% মধ্যবিত্ত থেকে গরিব
দীর্ঘদিন ধরে কম বেতনে চাকরি করতে করতে অনেক শিক্ষক তাদের সঞ্চয় শেষ করে ফেলেছেন। পরিবার চালাতে হিমশিম খেতে হবে, সন্তানদের শিক্ষার খরচ জোগাতে পারবে না। এতে মধ্যবিত্ত জীবন থেকে গরিব শ্রেণিতে চলে যাবেন তারা।
১৫% চাকরির প্রতি অনীহা
যখন একজন মানুষ বছরের পর বছর তার শ্রমের ন্যায্য মূল্য পায় না, তখন স্বাভাবিকভাবেই সে তার পেশার প্রতি অনীহা বোধ করবে। শিক্ষকতার প্রতি ভালোবাসা থাকলেও টিকে থাকার জন্য অনেকেই বিকল্প পথ খুঁজবেন।
মাত্র ১৫% মোটামুটি স্বচ্ছল
এমন কিছু শিক্ষক রয়েছেন, যারা পারিবারিকভাবে কিছুটা ভালো অবস্থানে আছেন বা অন্য কোনো উপার্জনের মাধ্যমে নিজেদের টিকিয়ে রেখেছেন। তবে তাদের সংখ্যাটি খুবই নগণ্য। ভবিষ্যতে ভাল থাকবেন।
উপসংহার
বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নত করতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। শুধুমাত্র আশ্বাসের ওপর নির্ভর না করে বাস্তব পদক্ষেপ নেওয়ার এখনই সময়। শিক্ষকদের মর্যাদা ও তাদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করা গেলে, শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন আসতে পারে।


Post a Comment