বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় একটি বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। বিশস্ত প্রশাসনিক সূত্রে জানা গেছে, এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের জন্য সরকার বর্তমান বাড়িভাড়া ও চিকিৎসা ভাতার শতভাগ (১০০%) হারে অনুমোদন দিতে যাচ্ছে। বর্তমানে তারা এ দুটি ভাতা আংশিকভাবে পেয়ে থাকলেও বহুদিন ধরেই এই বিষয়ে অসন্তোষ এবং দাবি জানিয়ে আসছিলেন শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক ও কর্মচারীরা।
📌 বর্তমান পরিস্থিতি:
এমপিওভুক্ত শিক্ষকরা বর্তমানে সরকারি কর্মচারীদের তুলনায় অনেক কম হারে এই ভাতাদি পেয়ে থাকেন। যেমন—
- বাড়িভাড়া ভাতা: সকল শিক্ষক-কর্মরচারী সরকার নির্ধারিত ১০০০/- টাকা পেয়ে থাকেন।
- চিকিৎসা ভাতা: ৫০০– টাকার মধ্যে সীমাবদ্ধ।
📢 পরিবর্তনের ইঙ্গিত:
বিশ্বস্ত সূত্রে জানা যায়, শিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে একটি নতুন প্রস্তাবনায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বর্তমান ভাতা অনুসারে ১০০% অনুমোদনের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এটি কার্যকর হলে তারা সরকারি কর্মচারীদের মতো পূর্ণ সুবিধা ভোগ করতে পারবেন।
🎯 এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে:
- শিক্ষকদের আর্থিক সঙ্কট অনেকটাই কমে যাবে।
- পেশার প্রতি উৎসাহ এবং দায়বদ্ধতা বাড়বে।
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার মানেও ইতিবাচক প্রভাব পড়বে।
🧾 শিক্ষক মহলের প্রতিক্রিয়া:
শিক্ষক সংগঠনগুলো দীর্ঘদিন ধরেই বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও শ্রান্তি ভাতা পূর্ণমাত্রায় প্রদানের দাবি জানিয়ে আসছিলেন। এই খবর প্রকাশের পর তারা এ উদ্যোগকে ‘সতন্ত্র দাবি পূরণের পথে একটি ঐতিহাসিক অগ্রগতি’ বলে মন্তব্য করেছেন।
⚠️ সরকারি চূড়ান্ত ঘোষণা কবে?
যদিও এখনো সরকারিভাবে গেজেট আকারে কোনো ঘোষণা আসেনি, তবে বিশ্বস্ত প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছেন যে ২০২৫ সালের জাতীয় বাজেট আলোচনায় এই বিষয়টি আমলে নিয়ে সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।


Post a Comment