২০২৫ সালের ২১ অক্টোবর জারি হওয়া ১৫% বাড়ি ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপনকে শিক্ষক-কর্মচারীরা বলছেন প্রহসন। ২০০০ টাকার এই বৃদ্ধি কি সত্যিই ন্যায্যতা আনতে পেরেছে? এবং নবম পে-স্কেল কি বৈষম্য নিরসন করতে পারবে? নবম পে-স্কেলে কারসাজির ধুম্রজাল। পড়ুন বিস্তারিত বিশ্লেষণ।
অবশেষে আজ (২১ অক্টোবর ২০২৫) শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জন্য নতুন বাড়ি ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৫ সালের ১ নভেম্বর থেকে ৭.৫০% এবং ২০২৬ সালের ১ জুলাই থেকে আরও ৭.৫০% হারে বাড়ি ভাতা বৃদ্ধি পাবে।
মোট ১৫% বাড়তি ভাতা — শুনতে হয়তো সুখবর মনে হয়, কিন্তু বাস্তবতায় এটি এক কঠিন প্রহসন ছাড়া কিছু নয়!
বর্তমানে সর্বনিম্ন বেতনস্কেল ৮,২৫০/- টাকা। হিসাব করে দেখা যায়,
৭.৫০% বৃদ্ধি মানে মাত্র ৬১৮.৭৫ টাকা, আর পুরো ১৫% বৃদ্ধিতে মোট ১২৩৭.৫০ টাকা।
অর্থাৎ সরকার যেটিকে “বড় অর্জন” হিসেবে উপস্থাপন করছে, বাস্তবে সেটি নিম্নগ্রেডের একজন শিক্ষক বা কর্মচারীর জীবনে এক কাপ চায়ের দামের মতো সামান্য স্বস্তিও আনতে পারবে না।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, “গ্রথ হিসেবে সর্বনিম্ন ২০০০/- টাকা” দেওয়া হবে।
প্রশ্ন হলো — দীর্ঘ আন্দোলন, রাস্তায় কাটানো দিন-রাত, চোখের জলে ভেজা বছরগুলো শেষে এই ২০০০ টাকাই কি একজন শিক্ষক-কর্মচারীর রক্ত-ঘামের ন্যায্য মূল্য?
⚠️ মেডিকেল ও উৎসব ভাতা: প্রজ্ঞাপনের অদেখা অধ্যায়
দীর্ঘদিন ধরে শিক্ষক-কর্মচারীরা মেডিকেল ভাতা বৃদ্ধি ও কর্মচারীরা উৎসব ভাতায় ৭৫% সমতা চেয়ে আন্দোলন করে আসছেন। কিন্তু আজকের এই প্রজ্ঞাপনে সে বিষয়ে একটি শব্দও উল্লেখ নেই।
অসুস্থ হলে ওষুধ কেনার টাকা নেই, উৎসবে পরিবারের মুখে হাসি ফোটানোর সামর্থ্য নেই — অথচ সরকার দাবি করছে “কল্যাণকর প্রজ্ঞাপন” জারি করেছে।
এ যেন একপাশে প্রশাসনিক আনন্দ, অন্যপাশে শিক্ষক-কর্মচারীর সমাজের নীরব কান্না।
📉 নতুন পে-স্কেলেও বৈষম্যের পাহাড়
আসন্ন পে-স্কেলে সর্বনিম্ন বেতনস্কেল নির্ধারণের কথা চলছে ১৫,৯০০/-, আর সর্বোচ্চ ১,৫০,৫০০/- টাকা।
একটু হিসাব করলে বোঝা যায়—
সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের ব্যবধান হবে ১,৩৪,৫০০/- টাকা!
অর্থাৎ, বৈষম্য আরও বেড়ে যাচ্ছে।
নিম্ন গ্রেডের কর্মচারীরা রয়ে যাচ্ছে ঠিক আগের জায়গাতেই—বঞ্চনা, ঋণ, হতাশা আর দারিদ্র্যের চক্রে বন্দী হয়ে।
💔 বাস্তবতার করুণ চিত্র: বেঁচে থাকা নাকি আত্মহত্যা?
সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, নতুন পে-স্কেল নিয়ে যে আলোচনা চলছে, সেখানে বলা হচ্ছে সর্বনিম্ন বেতনস্কেল হবে ১৫,৯০০/- এবং সর্বোচ্চ ১,৫০,৫০০/- টাকা। অর্থাৎ বৈষম্যের ফারাক থাকবে প্রায় ১,৩৪,৫০০/- টাকা।
এই বিশাল ব্যবধানই প্রমাণ করে—নতুন কাঠামোতেও নিম্নগ্রেডের কর্মচারীরা বঞ্চিতই থেকে যাবেন। যতই গ্রথ বা বাড়তি প্রণোদনা ঘোষণা দেওয়া হোক না কেন, বাস্তবে জীবনযাত্রার ব্যয়, বাজারদর, ভাড়া, চিকিৎসা—সবকিছুর সঙ্গে সামঞ্জস্য রেখে এই বেতন কাঠামো নিম্ন কর্মচারী মানুষদের জন্য টিকে থাকা কঠিন করে তুলবে।
আজকের বাস্তব চিত্রে দেখা যাচ্ছে, নিম্ন গ্রেডের কর্মচারীদের সামনে দুটি কঠিন বাস্তবতা দাঁড়িয়ে আছে—
একমচুরি করা; দুই আত্মহত্যা করা।
এটি হয়তো অতিরঞ্জিত শোনায়, কিন্তু ক্ষুধার যন্ত্রণা ও সামাজিক অপমান যখন সীমা ছাড়িয়ে যায়, তখন মানুষ চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। এভাবে লক্ষ লক্ষ কর্মচারীর মেরুদন্ড ভেঙে পড়লে, মনোবলও ভেঙে যাবে।
আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল বৈষম্য দূর করা, জীবিকার নিশ্চয়তা দেওয়া, এবং ন্যায্য অধিকার আদায় করা। কিন্তু নবম পে-কমিশনের খসড়া প্রস্তাবনায় কর্মচারীদের প্রত্যাশার তুলনায় বাস্তবতা অনেক শূন্য ও হতাশাজনক।
বর্তমান বাজারে দ্রব্যমূল্য প্রতিদিন বাড়ছে, ঘরভাড়া, বিদ্যুৎ বিল, চিকিৎসা—সবকিছু নাগালের বাইরে চলে গেছে।
একজন নিম্ন গ্রেডের কর্মচারী মাস শেষে হাতে যা পান, তা দিয়ে সংসারের মৌলিক চাহিদাই মেটানো সম্ভব নয়।
এটা কোনো অতিরঞ্জন নয়, বরং তিক্ত বাস্তবতা।
নিম্ন গ্রেডের কর্মচারীদের জীবনে যখন প্রজ্ঞাপনও উপহাসে পরিণত হয়, তখন সেটিই রাষ্ট্রের নৈতিক দেউলিয়াত্বের প্রতীক হয়ে দাঁড়ায়।
🗣️ ন্যায় চাই, দয়া নয়
সকল কর্মচারীরা আজ সরকারের দয়া নয়, ন্যায়বিচার চান।
তাঁদের দাবি সোজা ও সরল —
➡️ জীবিকার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বেতন কাঠামো,
➡️ মেডিকেল ও উৎসব ভাতা বাস্তবায়ন,
➡️ বৈষম্যহীন পে-স্কেল।
কর্মচারী সমাজ যদি অনাহারে দিন কাটায়, তাহলে আগামী প্রজন্মের নিজ সন্তানদের মননে কীভাবে আলো ছড়াবে?
প্রজ্ঞাপন দিয়ে সরকার হয়তো কিছু সংখ্যার খেলায় জয়ী হতে পারে,
কিন্তু বাস্তবে হেরে যাচ্ছে সেই কর্মচারীরা,যারা অফিস-আদালতে কর্মকর্তগণকে মুনিবের চোখে দেখেন এবং হোটেল বয়দের মতো যত্ন সহকারে পরিসেবা করে থাকেন।
🧭 উপসংহারঃ
এই প্রজ্ঞাপন ও পে-স্কেল ন্যায় নয়, প্রহসন।
এটি একদিকে সরকারের অসংবেদনশীলতার প্রতীক, অন্যদিকে কর্মচারীদের স্বপ্নভঙ্গের দলিল।
২০০০ টাকার এই বৃদ্ধি এবং পে-স্কেল হয়তো কাগজে উন্নতির প্রতিচ্ছবি হবে, কিন্তু বাস্তবে এটি কর্মচারীদের হৃদয়ে গভীর ক্ষত তৈরি করেছে এবং করবে।
আজ তাই প্রশ্ন একটাই —
“কর্মচারীরদের সম্মান দিতে না পারলে, আমরা কোন উন্নয়নের কথা বলি?”
Post a Comment