শব-ই-বরাত: মহিমান্বিত রজনী
শব-ই-বরাত ইসলামে এক মহিমান্বিত রাত। এ রাতে রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে আসে। আসুন আমরা রাতের বেলা ইবাদত, জিকির, দোয়া, দরুদ- এ মশগুল হই। জানুন এর গুরুত্ব, করণীয় আমল ও ইসলামের আলোকে বিশেষ দিকনির্দেশনা।
শব-ই-বরাতের সংজ্ঞা ও ফজিলত
শব-ই-বরাত অর্থ মুক্তির রাত। এটি আরবি মাস শাবানের ১৪ তারিখের রাত, যা মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রাতে মহান আল্লাহ তার বান্দাদের জন্য রহমতের দরজা খুলে দেন এবং গুনাহ মাফ করে থাকেন।
ইসলামের দৃষ্টিতে শব-ই-বরাত
হাদিস অনুযায়ী, রাসূল (সা.) বলেছেন, ‘শাবান মাসের পনেরো তম রাতে আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে অবতরণ করেন এবং বান্দাদের গুনাহ মাফ করেন।’ তবে শিরককারী ও কৃপণ ব্যক্তিদের জন্য ক্ষমার দ্বার বন্ধ থাকে।
শব-ই-বরাতের বিশেষ আমল
- ইবাদত ও দোয়া: কুরআন তিলাওয়াত, নফল নামাজ ও আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা।
- রোজা রাখা: রাসূল (সা.) শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন।
- তওবা ও ইস্তেগফার: পাপের জন্য অনুতপ্ত হওয়া ও আল্লাহর কাছে ক্ষমা চাওয়া।
- মৃত আত্মীয়দের জন্য দোয়া কর: দুনিয়া থেকে চলে যাওয়া আত্মীয়দের জন্য মাগফিরাতের দোয়া করা।
আরো পড়ুনঃ
হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে: ভালোবাসার উৎসব
ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসার দিন। ভ্যালেন্টাইন্স ডে মূলত রোমান সাধু সেন্ট ভ্যালেন্টাইনের স্মরণে পালন করা হয়। ধারণা করা হয়, তিনি প্রেমিক-প্রেমিকাদের গোপনে বিয়ে করিয়ে দিতেন, যার ফলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। পরবর্তীতে ১৪ ফেব্রুয়ারি দিনটি ভালোবাসার প্রতীক হিসেবে পালিত হয়।
আমরা এ বছর দিনের বেলা ভালবাসা দিবসটি উৎযাপন করব বাবা-মা, ছেলে-মেয়ে, ছোট ভাই-বোন ইত্যাদি কে ভালবাসা দিয়ে এবং দান-খয়রাত করে।
ভালবাসা দিবসের উপহার আইডিয়া
- ফুল: লাল গোলাপ প্রেমের প্রতীক।
- চকোলেট: মিষ্টি স্মৃতি তৈরি করতে পারে।
- দানঃ টাকা-পয়সা, পায়েস-পিঠা দিয়ে সাহায্য করা যায়।
উপসংহার
শব-ই-বরাত ও ভ্যালেন্টাইন্স ডে দুটি সম্পূর্ণ ভিন্ন উপলক্ষ, তবে উভয়েরই বিশেষ গুরুত্ব রয়েছে। একদিকে এটি আত্মশুদ্ধির রাত, অন্যদিকে ভালোবাসার দিন। সঠিকভাবে পালন করলে দুটোই হতে পারে জীবনের জন্য অর্থবহ।
.jpg)
.jpg)
Post a Comment